কুমিল্লা – Find comilla news, comilla university, Comilla board, Comilla Schools, Comilla Business, Banks, Phone numbers, comilla newspapers and more


Comilla Links


ডিসেম্বর 21, 2010

Email this to a friendEmail This Post Email This Post                      Printable versionPrint This Post Print This Post

সন্ত্রাসী সন্দেহে যুক্তরাজ্যে বাংলাদেশিসহ ১২ জন গ্রেফতার

সন্ত্রাসী সন্দেহে যুক্তরাজ্যে বাংলাদেশিসহ ১২ জন গ্রেফতার thumbnail

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে কয়েকজন বাংলাদেশিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে তিন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের বয়স ১৭ থেকে ২৮ বছরের মধ্যে। কার্ডিফ থেকে পাঁচজন, স্টোক-অন-ট্রেন্ট  থেকে চারজনা ও লন্ডন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কয়জন বাংলাদেশি বা তাদের নাম-বয়স সম্পর্কে কিছু জানা যায়নি। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, একজন ছাড়া বাকি সবাইকে তাদের বাসা বা কাছাকাছি স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের লন্ডন, উত্তর পূর্ব এবং পশ্চিম মিডল্যান্ডস পুলিশ স্টেশনে রাখা হবে। আটক ব্যক্তিদের বাড়ি ও অন্যান্য ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।
লন্ডনের এক পুলিশ কর্মকর্তা জানান, বেশ কিছু নিরাপত্তা কর্মী বড় ধরনের অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
তিনি বলেন, এ অভিযান এখনো প্রাথমিক অবস্থায় থাকার কারণে সন্দেহজনক সন্ত্রাসী হামলা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
এ অভিযানকে উল্লেখযোগ্য অভিযান হিসেবে অভিহিত করে বিবিসি বলেছে, আল কায়েদা প্রভাবিত সন্ত্রাসী কর্মকাণ্ড বিষয়ক তদন্তের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।











Welcome to Comilla thumbnail Welcome to Comilla

Welcome to Comilla

HAVE YOUR SAY

HAVE YOUR SAY Comilla Community Forum

SELECTABLE PROMOTIONAL BLOCK

SELECTABLE PROMOTIONAL BLOCK RSS Feed - Click here and receive update on Comilla in your email.


Bangla Calendar

ফেব্রুয়ারি 2012
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ডিসে    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829