কুমিল্লা – Find comilla news, comilla university, Comilla board, Comilla Schools, Comilla Business, Banks, Phone numbers, comilla newspapers and more


Comilla Links


অক্টোবর 22, 2010

Email this to a friendEmail This Post Email This Post                      Printable versionPrint This Post Print This Post

কক্সবাজার উপকূলে ৬-৮ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

কক্সবাজার উপকূলে ৬-৮ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা thumbnail

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গিরি’র প্রভাবে কক্সবাজার উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬-৮ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুরে অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সন্ধ্যা কিংবা রাত নাগাদ মিয়ানমারের সিটুইয়ের কাছ দিয়ে কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। ওদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বৃহস্পতিবার রাত থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে পূর্বপ্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

ঘূর্ণিঝড়টির কারণে কক্সবাজার বন্দরে ০৫ নম্বর বিপদ সঙ্কেত, চট্টগ্রাম বন্দরে ০৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সঙ্কেত এবং মংলা বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

বুলেটিনে বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গিরি’ সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টায় টেকনাফের ২২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দরের ২৯৫ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্র বন্দরের ৩৯০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্র বন্দরের ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।

বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে কক্সবাজার এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬-৮ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। একই প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

সাগর খুবই উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বুলেটিনে।

এর আগে এ মাসের প্রথম দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট আরেকটি নিুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হয়েছিলো। তখন ঝড়ে নৌকাডুবি ও ঘরচাপা পড়ে বিভিন্ন স্থানে ১৬ জনের মৃত্যু হয়। Source: bdnews24.com











Welcome to Comilla thumbnail Welcome to Comilla

Welcome to Comilla

HAVE YOUR SAY

HAVE YOUR SAY Comilla Community Forum

SELECTABLE PROMOTIONAL BLOCK

SELECTABLE PROMOTIONAL BLOCK RSS Feed - Click here and receive update on Comilla in your email.


Bangla Calendar

ফেব্রুয়ারি 2012
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ডিসে    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829