কুমিল্লা – Find comilla news, comilla university, Comilla board, Comilla Schools, Comilla Business, Banks, Phone numbers, comilla newspapers and more
Comilla Links
নভেম্বর 4, 2010
ঈদে চলাচলের সুবিধায় ১৬টি বিশেষ ট্রেন এবং অতিরিক্ত ২০০টি বাস চলবে। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে ট্রেন ও বাস যাতায়াত ব্যবস্থা’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের জানান, ঈদের আগে ও পরে মোট ছয়দিন বিশেষ বাস ও ট্রেন বিভিন্ন রুটে চলাচল করবে। বিশেষ ট্রেনের টিকিট আগামী ১১ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে। মোবাইল ফোনের মাধ্যমেও তা কেনা যাবে। মন্ত্রী জানান, বিশেষ ট্রেনগুলো দৈনিক প্রায় সাড়ে ৯ হাজার যাত্রী পরিবহন করবে। প্রতিটি ট্রেনেই চার থেকে পাঁচটি অতিরিক্ত বগি সংযোজন করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বিভিন্ন কারখানায় রক্ষণাবেক্ষণ বা মেরামতে থাকা এবং ডিপোতে থাকা অতিরিক্ত ২০০ বাস ঈদের সময় বিভিন্ন রুটে চলাচল করবে বলে আবুল হোসেন জানান। সভায় ঈদ উপলক্ষে বাস চলাচলের সুবিধার জন্য সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের আশপাশের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সুযোগ দিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। সরকারি সিদ্ধান্তে বর্তমানে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। ঈদের বাস ও ট্রেনের টিকেট নিয়ে অনিয়ম ও কালোবাজারি রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত ও পরিদর্শক দল (ভিজিলেন্স টিম) তৎপর থাকবে। পরিদর্শক দলগুলো পুলিশ ও র্যাবের সদস্যদের সমন্বয়ে গঠন করা হবে। ঈদের সময় ঢাকা থেকে বহির্গামী সড়কের জয়দেবপুর, কাঁচপুর ও নয়ারহাটে তিনটি র্যাকার প্রস্তুত রাখা হবে। যাতে যান্ত্রিক অথবা যে কোনো ত্র”টির কারণে গাড়ি অচল হলে তা দ্রুত সরিয়ে নিয়েযানজট এড়ানো যায়। এছাড়াও সড়কে পশুর হাটের কারণে যানজট রোধসহ বিভিন্ন পদক্ষেপ নিতে শিগগিরই একটি সমন্বিত সভা করা হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মহানগর পুলিশ, পুলিশের ডিআইজি ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিদের নিয়ে সভা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।Source: Bbdnews24.com, november 04, 2010
Welcome to ComillaWelcome to Comilla
HAVE YOUR SAY
Comilla Community ForumSELECTABLE PROMOTIONAL BLOCK
RSS Feed - Click here and receive update on Comilla in your email.Feedbacks
Bangla Calendar
| সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| « ডিসে | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||